বোর্ড ফি’র অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ বরিশাল শিক্ষা বোর্ডের

বরিশাল প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৩৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৫৪

বরিশাল শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফরম পূরণকালে পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত বোর্ড ফি এর অতিরিক্ত টাকা নিয়েছে এমন ৯৩টি স্কুল চিহ্নিত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। চিহ্নিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ৯ ফেব্রুয়ারি, ২০১৬ এর মধ্যে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার তালুকদার। তিনি জানান, বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেন, ফরম পূরণের সময় নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়ার জন্য শিক্ষামন্ত্রীর নির্দেশ রয়েছে। সে অনুযায়ী বরিশাল বোর্ডের অধীনে চিহ্নিত ৯৩টি স্কুল কর্তৃপক্ষকে টাকা ফেরত দেয়ার জন্য বোর্ড থেকে চিঠি দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অনুমোদন কিংবা স্বীকৃতি বাতিল করা হবে।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম