কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০২

কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনায় রোকন উদ্দিন (২৭) নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আবদুল হক, কাশেম নামে দুই কনস্টেবলসহ তিনজন। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল রোকন উদ্দিন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধায়।  ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুজ্জামান জানান, হাইওয়েতে দায়িত্ব পালনের সময় একটি কাভার্ডভ্যান পুলিশের গাড়িকে ধাক্কা দিলে রোকন উদ্দিন নিহত হন। আর কাভার্ডভ্যানটিকে পেছন দিক থেকে বিদ্যুতের খুঁটিবাহী আরেকটি লরি ধাক্কা দেয়। এসময় কভ্যার্ড ভ্যানের হেলপার নিহত হন এবং চালক আহত হন। হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের