বাসচাপায় সেনাসদস্যসহ নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় সেনাবাহিনীর এক সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। রবিবার বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা রহবল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিল আহমেদ ও তার আত্মীয় সাবিনা ইয়াসমিন সোনিয়া (২০)। শাকিল সৈনিক পদে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিকালে ব্যক্তিগত কাজ শেষে গোবিন্দগঞ্জ থেকে আত্মীয়কে নিয়ে মোটরসাইকেলে বগুড়া যাচ্ছিলেন শাকিল আহমেদ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী যাত্রীবাহী নবীন বরণ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন শাকিল ও ওই তরুণী। তাদের চাপা দিয়ে বাসটি পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই মারা যান তারা।

ওসি বলেন, ‘ঘটনার পর স্থানীয় ও পথচারীদের সহযোগিতায় ঘাতক বাসটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম