কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু  

গাজীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩১

গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত কয়েদিরা হলেন– ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা এলাকার সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২) এবং মাদারীপুরের শিবপুর উপজেলার চরজানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারি (৪২)।

ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, সকালে কয়েদি আবু বকর কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে এ কারাগারে বন্দি ছিলেন।  

অপরদিকে, হাজতি খোকন বেপারি সকাল আনুমানিক সাড়ে ৮টায় কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাকেও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। তিনি মাদকসহ পাঁচটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম