পিরোজপুরে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ৩

পিরোজপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৪

বাসচাপা

পিরোজপুরের ভৈরমপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে এর চালকসহ তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক সালমান কাজী (২২) ঘটনাস্থলে এবং রুবেল (২০) ও মান্নান (২০) নামের অপর দু’জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সোমবার সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের ভৈরমপুর সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহাগ (২১) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাজিরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (যশোর-ব ৯৭৮) সকাল ১০টার দিকে ভৈরমপুর সেতুতে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সালমান কাজী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল সরোয়ার জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি জানান, বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন।

/বিটি/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী