চোরাই মোবাইল ফোন কেনাবেচা করতেন তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৯

চট্টগ্রামে ছিনতাই এবং চুরি হওয়া মোবাইল ফোন কেনা-বেচার সঙ্গে জড়িত চক্রের দশ সদস্যকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে কোতয়ালি থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটপাতে এসব মোবাইল বিক্রির সময় তাদের আটক করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে জানান, আটকের সময় বিভিন্ন দামি ব্র্যান্ডের ২১৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– আব্দুল আওয়াল রানা (৩২), মো. জাবেদ (৩০), মো. ফরহাদ (২৭), মো. হানিফ (২৩), কামরুল ইসলাম (৩৪), আবু তাহের রুবেল (২৮), বাপ্পী (২৫), ইয়াছিন আলম (২৫), উজ্জ্বল (২২) ও মাসুদ (২০)।

অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালি থানার এসআই মো. মোমিনুল হাসান।

কোতয়ালি থানার ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দশ জনকে গ্রেফতার করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম