রংপুরে কাদের-রাঙ্গা সমর্থকদের মধ্যে সংঘর্ষ

রংপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:০০

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিয়ার রহমান রাঙ্গাকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সমর্থকদের সঙ্গে রাঙ্গা সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় দু গ্রুপের সমর্থকরা পাল্টাপাল্টি জিএম কাদের ও রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা থেকে নগরীর জিএল রায় রোডে জেলা জাপা কার্যালয়ে অবস্থান নেন জিএম কাদের সমর্থক রংপুর সিটি করপোরেশন মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ জাপা ও ছাত্র সমাজের নেতা-কর্মীরা। দল থেকে অব্যাহতিপ্রাপ্ত মশিয়ার রহমান রাঙ্গার সমর্থকরা জেলা জাতীয় পার্টির কার্যালয় দখল করে নিতে পারে এমন আশঙ্কায় তার এ অবস্থান নেন। রাত পৌনে ১১টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অবস্থান করে অনেকেই চলে গেলে হঠাৎ করে দল থেকে অব্যাহতি পাওয়া রাঙ্গার সমর্থকরা নগরীর জীবন বীমা করপোরেশন কার্যালয়ের সামনে এসে জিএম কাদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তার কুশপুত্তলিকা দাহ করেন। খবর পেয়ে জিএম কাদেরের সমর্থকরা লাঠি-সোঁটা নিয়ে রাঙ্গার সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ দু পক্ষকেই থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। সংঘর্ষে ১০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার পর মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করে।

সেখানে অনুষ্ঠিত সমারেশে সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাইছিলাম। রাঙ্গার সমর্থকরা ইচ্ছা করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়ে কয়েকজন নেতাকর্মীকে আহত করেছেন।’

পরে কোতয়ালি সার্কেলের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান এবং ওসি মাহফুজার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে রাঙ্গা সমর্থকদের নেতা আব্দুল মান্নান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করা হয়েছে।’

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দুপক্ষই দাবি করেছে। নগরীজুড়ে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে বলে ওসি মাহফুজার রহমান জানিয়েছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম