সীমান্তে ১০ কেজি সোনাসহ একজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:১০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:১০

চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্তে ৫৮টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক জানান, দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালায় বিজিবি। সে সময় নাস্তিপুর গ্রামের কবরস্থান এলাকায় মোটরসাইকেলে এক ব্যক্তিকে যেতে দেখে থামার জন্য সংকেত দেয় বিজির টহল দল। মোটরসাইকেলটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয় চালককে। আটক করা হয় নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে রকিবুল ইসলামকে। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে উদ্ধার করা হয় ৫৮টি বিভিন্ন আকারের সোনার বার, যার ওজন ৯ কেজি ৮৬০ গ্রাম। উদ্ধার সোনার বারের আনুমানিক মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা।

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিকে দর্শনা থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে একটি মামলাও দায়ের করা হবে। উদ্ধার সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম