কুয়েটের সহকারী রেজিস্ট্রার পৌনে ২ ঘণ্টা অবরুদ্ধ

খুলনা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৫

কক্ষ বরাদ্দ নিয়ে বিতর্কের পর রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলন পৌনে ২ ঘণ্টা নিজ কক্ষে অবরুদ্ধ ছিলেন। কুয়েটের সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা তাকে কক্ষের মধ্যে অবরুদ্ধ করেন।

এ বিষয়ে সহকারী রেজিস্ট্রার জানান, তাকে বরাদ্দ দেওয়া কক্ষটি পেতে তৎপর ছিলেন সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা। তিনি কক্ষটি বরাদ্দ না পেয়ে রবিবার সকালে কক্ষে এসে তাকে বের হতে বলেন। কিন্তু তিনি বের না হওয়ায় সকাল সোয়া ৯টার দিকে দোলা তাকে কক্ষে রেখেই বাইরে থেকে ছিটকিনি দেন। এতে তিনি নিজ কক্ষেই অবরুদ্ধ হন। বেলা ১১টার দিকে তাকে রেজিস্ট্রার কার্যালয় থেকে মুক্ত করা হয়।

সেকশন অফিসার জানান, সদ্য বিদায়ী উপাচার্যের সিদ্ধান্ত ছিল তাকে ওই কক্ষটি দেওয়ার। কিন্তু তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় কক্ষটি নিতে পারেননি। এ অবস্থায় তার জন্য বরাদ্দ হওয়া কক্ষটি সহকারী রেজিস্ট্রারকে দেওয়া হয়।

তিনি বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর মাকে নিয়ে চিকিৎসার জন্য ভারত যাই। শুক্রবার ফিরে আসি। রবিবার সকালে অফিসে গিয়ে দেখি ওই কক্ষে সহকারী রেজিস্ট্রার দোলন কাকু বসা। তাকে কক্ষ থেকে বের হতে বলি। উদ্দেশ্য ছিল, তাকে নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা। কিন্তু তিনি বের না হওয়ায় আমি রেগে তাকে কক্ষে রেখেই বাইরে থেকে ছিটকিনি দিয়ে দিই। তিনি সেখানে ১০-১৫ মিনিট ওইভাবে ছিলেন।’

কুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার বলেন, ‘ঘটনাটি নিয়ে আমরা বিব্রত। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রশাসনিকভাবে কী করা যায় সেটা দেখছি। ঘটনাটি শোনার পর উপাচার্যের নির্দেশনা পেয়ে রেজিস্ট্রার কার্যালয়ের একজন স্টাফ বেলা ১১টার দিকে সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলনের কক্ষের ছিটকিনি খুলে দেন।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম