দায়ের কোপে আনসার সদস্যসহ ২ জন আহত

শরীয়তপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৩ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৩

শরীয়তপুরের ডামুড্যায় এক যুবকের ধারালো দায়ের কোপে আনসার সদস্যসহ দুজন গুরুতর আহত হয়েছেন। ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ জানান, অভিযুক্ত যুবককে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যা পৌরসভার ৯নং ওয়ার্ডের উজ্জ্বল ফকির নামে এক যুবক এ ঘটনা ঘটায়।

আহতরা হলেন– জামাল আকন ও আনসার সদস্য নান্নু বেপারী। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ডামুড্যা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, জামাল আকনকে উজ্জ্বল ফকির ধারালো অস্ত্র দিয়ে সন্ধ্যায় কোপায়। বিষয়টি স্থানীয় আনসার সদস্য নান্নু বেপারী জানতে গেলে তাকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন উজ্জ্বল।

ডামুড্যা থানার ওসি বলেন, ‘পাশেই একটি ছয় বছরের মেয়ের মরদেহ পুকুরে পাওয়া গেছে। সে ঘটনার তদন্তে সেখানে আমরা যাই। পরে শুনতে পারি, সেখানে এই ঘটনা ঘটেছে। যিনি এ ঘটনা ঘটিয়েছেন তাকে আমরা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তার বিরুদ্ধে মামলা প্রতিক্রিয়াধীন আছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি