কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

কক্সবাজার প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৯:৪৫আপডেট : ১৫ জুন ২০২৫, ১৯:৪৫

কক্সবাজার শহরের ‘কটেজ জোন’ এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী।

কী অভিযোগে তাদের আটক করা হয়েছে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, হোটেলের নিবন্ধন খাতায় ওসব তরুণ-তরুণীর নাম ছিল না এবং তারা কেন হোটেলে উঠেছেন তাও জানাতে পারেননি। সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে। তবে সাক্ষী না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা যায়নি। রবিবার তদের আদালতে তোলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান