কারাবন্দি ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৯

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি ফারমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা গাজী সালাহ উদ্দিন (৬০) মারা গেছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে বন্দি সালাহ উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। সালাহ উদ্দিন পটুয়াখালী জেলার আদালতপাড়ার নিরাল নিলয় মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা। তিনি ঢাকার মোহাম্মদপুরের ২১২ শেরশাহ সুরি রোডের বাসিন্দা। তিনি দুদকের একটি মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ওই কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার আরও জানান, বুধবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে। গাজী সালাহ উদ্দিন দি ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন ক্রেডিট প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম