সন্তান পেলো পিতৃপরিচয়, ধর্ষকের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫১

ধর্ষণ মামলায় র‌ফিকুল ইসলাম ঢালী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনা নারী নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে পিতৃপ‌রিচয় দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার আদালতের বিচারক আবদুস সালাম খান এ রায় ঘোষণা করেন। সে সময় আসা‌মি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফ‌রিদ আহমেদ জানান, আসা‌মি র‌ফিকুল ইসলাম ঢালী মহানগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার বা‌সিন্দা। ধর্ষণের শিকার নারীকে আসা‌মি বিয়ের আশ্বাসে প্রলুব্ধ করে ২০০৯ সালের ২৬ আগস্ট থেকে ১৬ অক্টেবর পর্যন্ত একা‌ধিকবার ধর্ষণ করে। ভিক‌টিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আসা‌মিকে বিয়ের জন‌্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে ভিকটিমকে বি‌ভিন্ন ধরনের হুম‌কি দিতে থাকে আসা‌মি। পরবর্তী সময়ে ভিক‌টিম রফিকুলকে আসা‌মি করে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের ক‌রেন। ওই থানার এসআই মুনসুর শ‌ফিকুল ইসলাম ২০১০ সালের ২৬ জানুয়া‌রি র‌ফিকুলকে আসা‌মি করে আদা‌লতে অ‌ভিযোগপত্র দা‌খিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফ‌রিদ আহমেদ বলেন, ‘ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের বয়স আজ ১২ বছর হয়েছে। এ রায়ের মাধ‌্যমে ওই সন্তান পিতৃপ‌রিচয় পেয়েছে। এটা তার জন‌্য বড় প্রা‌প্তি।’

/এমএএ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম