নারায়ণগঞ্জে সোয়া ৫ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৮

নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু এলাকা থেকে অবৈধ ভাবে আনা ৫ কোটি ১৬ লাখ সাড়ে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে পাগলা কোস্ট গার্ড স্টেশনের একটি দল। তবে অভিযানের সময়ে কাউকে আটক করা যায়নি। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান।

নারায়ণগঞ্জতিনি জানান, রবিবার দুপুরে কোস্ট গার্ড এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল কাঁচপুরে অভিযান চালায়। এসময় তারা ট্রাকভর্তি মালামাল দেখতে পায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মালামালের সঙ্গে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেছে। এ অবস্থায় অপারেশন দল ট্রাকটি তল্লাশি করে অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও থানকাপড় দেখতে পায়। পরবর্তীতে মালামালসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-০৭২৯) পরিত্যক্ত অবস্থায় জব্দ করে, সিজি স্টেশন পাগলায় আনা হয়। পরে গণনা করে ৭৭১০টি শাড়ি, ৮৪৭টি থ্রিপিস, ১৯১টি শাল (চাদর) ও ২১৬০ কেজি থান কাপড় পাওয়া যায়।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম