বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টানোর ৩ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর কাঠবোঝাই একটি ট্রাক উল্টে রেললাইনের পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর শনিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকা-উত্তর ও দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২১ নম্বর পিলারের কাছে ট্রাকটি উল্টে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, ‘রাতে কাঠবোঝাই ট্রাক উল্টে রেললাইনের ওপর পড়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন তিন ঘণ্টা আটকে থাকে। পরে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের লোকজন কাঠগুলো সরিয়ে নেয়। এরপর রাত ১টা ৩০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ‘সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী কাঠের গুঁড়িবাহী একটি ট্রাক সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা কাঠের গুঁড়িগুলো সেতুর রেললাইনের ওপর পড়ে যায়। এতে সেতুর ওপর দিয়ে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে