ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ১৭:৫১আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৭:৫১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পাবনা জেলার বাসিন্দা আনোয়ারা বেগম এবং সিলেট নগরীর সুবিদবাজার এলাকার মাইক্রোবাসচালক নাঈম আহমদ জয় (২৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা বেগম পরিবারসহ সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে মাইক্রোবাসে রওয়ানা দেন। ভোরে নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম মারা যান।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয় জন ছিলেন। দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং বাকিরা আহত হন। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

মর্মান্তিক এ ঘটনায় নবীগঞ্জসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি