রাবিতে সাংবাদিক লাঞ্ছনাকারী ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার

রাবি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এ তথ্য নিশ্চিত করেন।

সংগঠন থেকে বহিষ্কৃত  ছাত্রলীগ কর্মী রবিউল ইসলাম মিল্টন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে (মিল্টন) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে সব রকম দলীয় কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।’
প্রসঙ্গত, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের রাবি প্রতিনিধি মর্তুজা নূরকে লাঞ্ছিত করে রবিউল ইসলাম মিল্টনসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। 
/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম