কর্ণফুলীতে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ অক্টোবর ২০২২, ০৬:১৮আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৬:২১

এখনও খোঁজ মেলেনি কর্ণফুলী নদীতে নিখোঁজ ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহারের (৬২)। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় চট্টগ্রামের কর্ণফুলীর সদরঘাট এলাকায় সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ ব্যবসায়ী বাহারুল আলম মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক। তিনি চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাহারুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এসেছিলেন ইছানগরের বাড়িতে যাওয়ার জন্য। সেখানে সাম্পানে উঠতে গিয়ে তিনি পা পিছলে নদীতে পড়ে যান। তিনি স্রোতে তলিয়ে লাইটার জাহাজের নিচে ঢুকে যান বলে স্বজনরা জানিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেও তল্লাশি অভিযান চালানো হয়। শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ তল্লাশি পরিচালনা করে। আমরা চেষ্টা চালাচ্ছি।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের ইনচার্জ মো. মানিক মিয়ার নেতৃত্ব কর্ণফুলী নদীতে এ তল্লাশি অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ ঘটনাস্থলসহ আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছি। কাউকে পাওয়া যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের