সেবার মানসিকতা না থাকলে থানায় পোস্টিং নয়: আইজিপি

রংপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২২

রংপুরে পুলিশের মহাপরিদর্শক সেবার মানসিকতা না থাকলে কোনো পুলিশ সদস্যকে ওসি হিসেবে থানায় পোস্টিং দেওয়া যাবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। এ ধরনের একটি লিখিত নির্দেশনা ডিআইজি, এসপিসহ সব পুলিশ কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘যেসব পুলিশ কর্মকর্তার গণমুখী ও সেবামুখী মানসিকতা থাকবে না তাদের ওসি হিসেবে থানায় পোস্টিং দেওয়া যাবে না। একইভাবে যেসব পুলিশ কর্মকর্তার কমিউনিটি পুলিশিংয়ে আগ্রহ নেই তাদেরও কোনও থানায় রাখা যাবে না। এ ধরনের একটি লিখিত নির্দেশনা ডিআইজি, এসপিসহ সব পুলিশ কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
মঙ্গলবার দুপুরে রংপুর পুলিশ লাইনস মাঠে কমিউনিটি পুলিশিংয়ের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রত্যেক থানার ওসিদের কমিউনিটি পুলিশিং সম্পর্কে পারফরমেন্স তাদের এসিআরে লিখে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি।
আইজিপি শহীদুল হক বলেন, ‘কমিউনিটি পুলিশের সদস্যরা থানায় গেলে তাদের মূল্যায়ন করতে হবে। তাদের আপ্যায়ন করতে হবে, চেয়ার দিতে হবে, চা খাওয়াতে হবে। কোনও ঘটনা ঘটলে সেই স্থানের কমিউনিটি পুলিশিং সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের সহায়তা নিতে হবে।’ যে ওসি বা পুলিশ কর্মকর্তা এসব করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি।

পুলিশ সহযোগিতা না করলে এসএমএস করে তা জানানোর পরামর্শ দিয়েছেন শহীদুল হক। তিনি কমিউনিটি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘থানায় যেসব দালাল আছে তাদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন।’

আইজিপি বলেন, ‘কিছু স্বার্থান্বেষী সংসদ নির্বাচন প্রতিরোধের নামে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করেছে। কিন্তু এবার (পৌর নির্বাচনের সময়) আমরা কঠোর অবস্থান নিয়েছিলাম বলেই তাদের দমন করা গেছে। এ কাজে জনগণ আমাদের সহযোগিতা করেছে। সে কারণেই ওই অশুভ শক্তিকে আমরা শেষ পর্যন্ত পরাজিত করেছি।’

এর আগে সকালে আইজিপির নেতৃত্বে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে রংপুর বিভাগের আট জেলা থেকে হাজারেরও বেশি কমিউনিটি পুলিশিং এর সদস্য অংশ নেন। পরে পুলিশ লাইন মাঠে বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন আহাম্মেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুর উন নবী, বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত , জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, রংপুর বিভাগীয় কমিউনিটি পুলিশিং সদস্য সচিব সুশান্ত ভৌমিকসহ বিভিন্ন জেলার সদস্যরা।

/এফএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম