গাজীপুরে স্কুলছাত্রী মারিয়া হত্যার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫০

গাজীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী মারিয়া হত্যার ঘটনায় দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের তথ্য গোপন করার দায়ে অপর এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে।

ফাঁসির দণ্ড প্রাপ্তরা হলেন ফরিদপুরের মাইজা মিয়ার ডাঙ্গী গ্রামের আক্কাছ আলীর ছেলে সুমন শেখ (২০) ও বাড়ির সিকিউরিটি গার্ড সিরাজগঞ্জের ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল আলীম (৪৩)। অপর দণ্ডিত হলেন আব্দুল আলীমের স্ত্রী শেফালী বেগম (৩২)।

গাজীপুরে নিহত স্কুলছাত্রী মারিয়া আক্তার

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সুমন পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে অবস্থিত আজিজ ফুড কারখানার ম্যানেজার আক্তারুজ্জামানের মেয়ে মারিয়া আক্তার (১০)। তারা স্থানীয় হরিনাচালা এরশাদনগর এলাকায় সপরিবারে বসবাস করতো । আর পার্শ্ববর্তী গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি’র চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত মারিয়া।

আক্তারুজ্জামানের বাড়ির নিচতলায় তার কারখানার কর্মচারী ও বাড়ির কেয়ারটেকার সুমন এবং স্ত্রী শেফালী বেগমকে নিয়ে বাড়ির সিকিউরিটি গার্ড আলিম থাকেন। ২০১৪ সালের ১৪ জুলাই বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মারিয়া নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে মারিয়াকে কোথাও না পেয়ে বাড়ির গ্যারেজে খুঁজতে যায়। এ সময় সুমন, আলিম ও শেফালী স্থানীয়দের বাধা দেয়। পরে রাতে এলাকাবাসী ওই তিনজনের কাছ থেকে জোর করে চাবি নিয়ে তল্লাশি চালিয়ে গ্যারেজের ভেতরে পানির রিজার্ভ টাঙ্ক থেকে নিখোঁজ মারিয়ার স্কুল ব্যাগ ও বইপত্র এবং সুমনের চৌকির নিচ থেকে গলায় টি-শার্ট পেঁচানো অবস্থায় মারিয়ার লাশ উদ্ধার করে। এ সময় সুমন, আলীম ও শেফালীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মারিয়াকে হত্যা করার কথা স্বীকার করেন।

গাজীপুরে মারিয়া হত্যাকারী আব্দুল আলীম ও তার স্ত্রী শেফালী বেগম

এ ঘটনায় পরদিন মারিয়ার বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ গত বছরের ১৬ ফেব্রুয়ারি ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন।

রায়ে দুজনের মৃত্যুদণ্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং একজনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি হারিছ উদ্দিন ও বিবাদীপক্ষে ছিলেন স্টেট ডিফেন্স জিয়ারত হোসেন।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম