অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৫ বিদ্যালয়কে শোকজ

ঝিনাইদহ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:১৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:২২

. এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার পাঁচটি বিদ্যালয়কে শোকজ করেছে শিক্ষা বোর্ড।
বিদ্যালয়গুলো হলো সদর উপজেলার বাজার গোপালপুর, উত্তর নারায়নপুর, মধুহাটি, ফজর আলি ও বেড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ৩ ফেব্রুয়ারি যশোর শিক্ষা বোর্ড এই নোটিশ প্রদান করেছে।
নোটিশে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত ও সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যশোর শিক্ষাবোর্ডে চলতি বছর বিজ্ঞান বিভাগে এক হাজার চার’শ ৪৫ টাকা, মানবিক ও ব্যবসায় বিভাগে এক হাজার তিন’শ ৫৫ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু অধিকাংশ বিদ্যালয় বিভিন্ন অজুহাতে দুই হাজার চার’শ টাকা এবং প্রত্যেক বিষয়ে অকৃতকার্য হলে তিন’শ থেকে সাড়ে তিন’শ টাকা করে আদায় করে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ কামরুজ্জামান বলেন, এ বছর কোনও উপজেলার স্কুল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করেনি। যদিও বোর্ড নোটিশ করেছে, যে কারণে স্কুলগুলোর জবাব আমরা বোর্ডে পাঠিয়ে দিয়েছি।

/বিটি/এনএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম