যশোরে ২৪ ঘণ্টায় ৩১ ডেঙ্গু রোগী ভর্তি

যশোর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ১৫:১৮আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৫:১৮

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার তিনটি সরকারি হাসপাতালে ৬৭ জন ভর্তি রয়েছেন। যার মধ্যে ৫১ জনই রয়েছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ২৬ জন ও মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ৪৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫৭ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ১১ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, অভয়নগর উপজেলার কয়েকটি গ্রামে ডেঙ্গু বেশি ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটবে।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম