ফেনীতে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

ফেনী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১৬:২৫আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৬:২৫

ফেনীর সোনাগাজীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় দলটির ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফেনী জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান রবিবার বেলা দেড়টার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পিপি অ্যাডভোকেট হাফেজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পিপি বলেন, ‘আসামিরা ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। রবিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

হাজতে পাঠানো নেতাদের মধ্যে সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী, উপজেলা ছাত্রদের নেতা মেজবাহ উদ্দিন পিয়াস, যুবদল নেতা সিরাজুল ইসলাম রয়েছেন।

আদালত সূত্র জানায়, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭৪ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

এর আগে গত ২৯ আগস্ট বিকাল ৪টায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে এ ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে।

ঘটনার পরদিন গত ৩০ আগস্ট বিকালে সোনাগাজী মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়। এসআই সুরজিৎ বড়ুয়া ও এসআই মাইন উদ্দিন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। পরে মামলার আসামিদের মধ্যে ৭৪ জন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক