রাতে গাছচাপায় ঘরে মা-মেয়ের মৃত্যু, সকালে উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৪:২৭আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৫:০৯

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে ঘূর্ণিঝড় সিত্রংয়ের প্রভাবে বৃষ্টি ও প্রবল বাতাসে গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। লৌহজং থানার ওসি আব্দুল্লা আল তায়েবীর জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মা আসমা বেগম আশু (২৮) এবং মেয়ে সুরাইয়ার (৩) লাশ মঙ্গলবার সকালে স্থানীয়রা চাপা পড়া অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় বাবা আব্দুর রাজ্জাককে (৩৫) ঢাকার পঙ্গু হাসপাতালে এবং ছেলে আরাফাতকে (১০) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনভর বৃষ্টি ও প্রবল বেগে বাতাস বইতে শুরু করে জেলার লৌহজং উপজেলার সবখানে। সন্ধ্যার পর বাতাসের গতি বাড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কনকসার গ্রামে ঝড়ে গাছ ভেঙে টিনের তৈরি ঘরের ওপর পড়ে। এতে বসতঘর বিধ্বস্ত হয়ে নিচে চাপা পড়ে ওই পরিবারের সদস্যরা নিহত হন। পরে আজ সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে বিধ্বস্ত অবস্থায় বসতঘরের নিচে ওই পরিবারের সদস্যদের দেখতে পান। এ সময় মুসল্লিদের সঙ্গে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেন। জীবিত অবস্থায় আব্দুর রাজ্জাক ও তার ছেলে আরাফাতকে উদ্ধার করা হয়।

ওসি জানান, মৃতদের লাশ পারিবারিক কবরস্থান দাফনের প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে