নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মে ২০২৫, ১৬:৪১আপডেট : ০৮ মে ২০২৫, ১৬:৪১

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিত করণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযানে গত এক সপ্তাহে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১০টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) নৌ পুলিশের সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার ১১৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৫৮৭ কেজি মাছ, ১০ লাখ ৬০ হাজার চিংড়ীর রেনু পোনা, ৯৬০ কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং এসময় নদী থেকে ৫৪৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ১ একটি ড্রেজার জব্দ করা হয়। 

এতে আরও বলা হয়, এই অভিযানে ২৭৬ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং ২১টি মৎস্য, পাঁচটি মাদক, ১৪টি বেপরোয়া, পাঁচ অপমৃত্যু, একটি হত্যা, তিনটি বালুমহল, একটি বিশেষ ক্ষমতা ও একটি চাঁদাবাজি মামলাসহ মোট ৫১টি মামলা দায়ের করা হয় এবং ১০টি মরদেহ উদ্ধার করা হয়।

জব্দ করা অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম