কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৭

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী দল গণমুক্তিফৌজের দুজন সক্রিয় সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার স্বস্তিপুরে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন-আকাউদ্দিন হিয়া (৪৫) ও লিয়াকত আলী (৪০)। তাদের মধ্যে আকাউদ্দিন হিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মৃত্তিকাপাড়া গ্রামের মৃত আনছার শেখের ছেলে। আর লিয়াকত আলী একই গ্রামের জলিল শেখের ছেলে।
র‌্যাবের দাবি, নিহত দুজন নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য। তাদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার বন্দুক ও ১২টি গুলি উদ্ধার হয়েছে।
র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বুধবার গভীর রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে স্বস্তিপুর গ্রামের ডানপাশে একটি বাঁশবাগানে বসে নাশকতা সৃষ্টি করতে চরমপন্থীরা গোপন বৈঠক করছে বলে খবর পাওয়া যায়। রাত সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি দল সেখানে যায়। ওই সময় চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে আকাউদ্দিন হিয়া ও লিয়াকত আলী নিহত হয়।
র‌্যাবের ওই কর্মকর্তা জানান, নিহত দুজন হত্যাসহ একাধিক মামলার আসামি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম