৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস চালু

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৪

৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস চালু ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল টানা চার ঘন্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সোয়া নয়টা থেকে পুনরায় চালু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটা থেকে এই রুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় মাঝপদ্মায়  কুয়াশার জালে আটকে পড়ে দুটি রো-রো (বড়) ফেরিসহ পাঁচটি ফেরি। এছাড়া উভয়ঘাটে যানবাহন বোঝাই নোঙর করে থাকতে হয় আরো ১১টি ফেরি।
ফেরির ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ভোর সোয়া পাঁচটা থেকে বন্ধ থাকার পর কুয়াশা কেটে যেতে থাকায় সকাল সোয়া ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান,দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় প্রায় দু’শ যানবাহন পাটুরিয়া ঘাটে আটকে রয়েছে।
এপিএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম