রূপসা এক্সপ্রেসে কাটা পড়লেন এনজিও কর্মকর্তা

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৪:৫০আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৪:৫০

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন কবির (৪৪) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর আদর্শপাড়া সংলগ্ন ১৭৮-২নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তিনি এনজিও আশায় ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সোমেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে  নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের