মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ জনের

জামালপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৮:৪১আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৮:৪১

জামালপুরের মেলান্দহ উপজেলার পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে লিচু মিয়া (৪০) নামে এক ব্যবসায়ী এবং আজাদ (২৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকালে নাংলা ইউনিয়নের দেউলাবাড়ী এলাকায় এবং মাহমুদপুর ইউনিয়নে‌র খাসিমারা এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।

লিচু মিয়া ৪নং ইউনিয়নের দেউলাবাড়ী এলাকার সাহেব আলীর ছেলে। আজাদ ৩নং মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা এলাকার জিন্দাল মিয়া ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার বিকালে গোসল করে কাপড় রোদে শুকাতে দিতে গিয়ে বিদ্যুতের লাইনের সঙ্গে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন লিচু মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

এদিকে, মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা এলাকায় একই দিন দুপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদের। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আয়েশা আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের