পঞ্চগড়ে ছাত্র শিবির ও জামায়াতের ৬ নেতাকর্মী আটক

পঞ্চগড় প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০০

গোপন বৈঠককালে শিবির ও জামায়াত কর্মীদের আটক করে পুলিশ পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা এলাকা থেকে ইসলামি ছাত্র শিবির ও জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই এলাকার জামায়াতের রোকন হাসান আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জুয়েল ইসলাম (৩০), বোদা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল কাদের (২২), আটোয়ারি উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আল মামুন (২০), শিবির নেতা আশিক (২০) এবং জামায়াতের স্থানীয় রোকন মো. হাসান আলী (৫৫) ও জামায়াত নেতা মো. জিন্নাত (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ গোপন বৈঠকের সময় জামায়াতের স্থানীয় রোকন হাসান আলীর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি কম্পিউটার, ১১টি বাইসাইকেল, দুইটি মোটরসাইকেলসহ বিভিন্ন সাংগঠনিক বই উদ্ধার করা হয়।
পঞ্চগড় থানার ওসি মমিনুল ইসলাম মমিন জানান, তারা নাশকতার পরিকল্পনায় বিশেষ বৈঠক করছিলেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
/বিটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম