ফেনসিডিল বহন করার সময় ২ কিশোর আটক

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১২:৫১আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১২:৫১

টাঙ্গাইলে মাদকসহ দুই কিশোরকে আটক করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার নিটোল সিএনজি পাম্পের সামনে থেকে ১১৯ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে র‌্যাব-১২।

রবিবার (৩০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটক দুজন হলো– ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে মো. বায়েজিদ (১৬) এবং একই গ্রামের বাসিন্দা শাহিন ইসলামের ছেলে সবুজ ইসলাম (১৪)।

এরশাদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল বহনকারী দুই শিশুকে আটক করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্ধ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে তারা বিক্রি করে আসছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় দ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬ (১)-এর ১৪ (গ) ধারায় মামলা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম