মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

জয়পুরহাট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১৫:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৫:১৫

জয়পুরহাট সদর উপজেলার ভাদশা দক্ষিণকান্দি এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আনিকা বুশরা রিশা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মাসহ দুজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু আনিকা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকলা গ্রামের মো. শাহিনের মেয়ে।

আহতরা হলেন– ওই গ্রামের আব্দুল আলিমের শিশুসন্তান মো. জুনাইদ মোতাসিম বিল্লাহ (৫) এবং নিহত বুশরার মা খাদিজা আক্তার (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেলের ধাক্কায় মা-সন্তানসহ তিন জন রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। সে সময় শিশু আনিকা গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘রবিবার সকালে খাদিজা আক্তার মেয়ে আনিকা বুশরা এবং প্রতিবেশী মো. জুনায়েদ মোতাসিম বিল্লাহকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। হতাহতরা অটো থেকে নেমে রাস্তা পার হয়ে উল্টো দিকে মাদ্রাসায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় তিন জনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিকাকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনের হাসপাতালে চিকিৎসা চলছে।’

নিহত আনিকা বুশরার লাশ তার গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছির চাকলায় নিয়ে যাওয়া হয়েছে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে এবং চালক ফিরোজ হোসেন পলাতক।

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম