রংপুরে বিএনপির মহাসমাবেশের একদিন পর আওয়ামী লীগের শোডাউন

রংপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১৬:০৪আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৬:০৪

শনিবার বিএনপির বিভাগীয় মহাসমাবেশের একদিন পর রবিবার নৌকা প্রতীক নিয়ে শতাধিক ট্রাকে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী রংপুর মহানগরীতে শোডাউন করেছেন। আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল নেতাকর্মীদের নিয়ে এই ট্রাক মিছিল করেন।

রবিবার বেলা ১১টায় রংপুর জিলা স্কুল মাঠ থেকে শুরু হওয়া ট্রাক মিছিলটি রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিল শুরুর আগে তুষার কান্তি মণ্ডল বলেন, ‘শনিবার বিএনপির সমাবেশ ফ্লপ করেছে। ১০ কোটি টাকা খরচ করেও তারা কালেক্টরেট ঈদগাহ মাঠ নেতাকর্মী দিয়ে পূর্ণ করতে পারেনি। প্রধান অতিথি মির্জা ফখরুল ফকরুল ইসলাম আলমগীর বক্তৃতা শুরুর আগেই সমাবেশে বেশির ভাগ নেতাকর্মী সভাস্থল ত্যাগ করেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ। তিনি রংপুরের যে উন্নয়ন করেছেন তা বিগত দুশো বছরেও কেউ করতে পারেনি। তিনি রংপুর পৌরসভাকে সিটি করপোরেশন, রংপুরকে বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নির্মাণসহ অনেক উন্নয়ন করেছেন। সে কারণে রংপুরে বিএনপি আর জাতীয় পার্টির প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা নেই।’

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে শেখ হাসিনা তাকে দলের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন এবং তিনি বিপুল ভোটে জয়ী হয়ে রংপুরের ৫০ বছরের ইতিহাস বদলে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম