ভুট্টাক্ষেতে কৃষকের রহস্যজনক মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১৬:২১আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৬:২১

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুরে ভুট্টার ক্ষেত থেকে জগত আলী (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে সন্দেহ থাকায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত জগত আলী উপজেলার আমতৈল গ্রামের মৃত কবেদ আলীর ছেলে।

মৃতের স্ত্রী হালিমা খাতুন জানান, সকালে ফজরের নামাজ শেষ করে তিনি বাড়ি থেকে এই মাঠের উদ্দেশ্যে বের হন। পরে ১১টার দিকে তারা খবর পান ক্ষেতে তার লাশ পড়ে আছে। জমিজমা নিয়ে শরিকদের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। ওই দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করেন তিনি।

তবে মৃতের শরীরে হত্যাকাণ্ডের মতো কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘জগত আলী হার্টের রোগী ছিলেন। হার্ট স্ট্রোকে তিনি মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়টি তদন্ত করলেই আরও স্পষ্ট হবে।’ ‌

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম