বিরামপুরের ৭ ইউনিয়নে কাঁচা সড়কে দুর্ভোগ

হালিম আল রাজী, হিলি
০১ নভেম্বর ২০২২, ০৯:৫৭আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৯:৫৭

দিনাজপুরের বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ৪৪২ কিলোমিটার সড়ক দীর্ঘদিনেও পাকা হয়নি। বর্ষা এলেই পুরো সড়কজুড়ে কাদার মধ্যে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের। অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিতে পড়তে হয় বেকায়দায়। একাধিকবার আবেদন করলেও সড়ক পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা। অর্থ বরাদ্দ না থাকায় রাস্তা পাকা হচ্ছে না বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের কাঁচা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী। পাশের কাটলা ইউনিয়নসহ সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের কাঁচা রাস্তার অবস্থা একই। এসব রাস্তা দীর্ঘদিন সংস্কার হয়নি। রাস্তা সংস্কার এবং পাকা সড়ক তৈরির জন্য স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

মুকুন্দপুর গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সব সড়ক কাঁচা। আমরা এমপি সাহেব এবং ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সড়ক পাকা হয়নি।’

বিরামপুরের ৭ ইউনিয়নে কাঁচা সড়কে দুর্ভোগ মুকুন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ‘রাস্তার এমন বেহাল দশা যা বলে শেষ করা যাবে না। একটু বৃষ্টি হলে চলাচল অসম্ভব হয়ে পড়ে। তখন ক্ষেতে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারি না। এমনকি গ্রামের কারও অসুখ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না।’

শিক্ষার্থী নাজমুল হোসেন বলে, ‘রাস্তায় কাদা থাকায় স্কুলে যেতে পারি না। পা থেকে জুতা খুলে হাতে নিয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় কাদার মধ্যে হাঁটতে গিয়ে উল্টে পড়ে বইখাতা, জামা-কাপড় নষ্ট হয়ে যায়।’ 

বিষ্ণপুর গ্রামের অনিল কুমার বলেন, ‘রাস্তার কাদার মধ্যে গ্রামের লোকজন যাতায়াত ও হাটবাজার করতে পারে না। চেয়ারম্যান-মেম্বারকে বলেও কোনও কাজ হচ্ছে না।’

কাটলা গ্রামের বাসিন্দা রাশেদ খান বলেন, ‘এই রাস্তা দিয়ে গ্রাম থেকে প্রতিদিন কমপক্ষে দুই-তিন হাজার মানুষ শহরে যাতায়াত করে। তাদের বেশির ভাগই খেটে খাওয়া মানুষ। তারা শহরমুখী না হলে সংসার চলবে না। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় শহরে যেতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।’

মিরাজুল ইসলাম নামে আকেরজন বলেন, ‘ভোট এলে অনেকেই রাস্তা পাকা করে দেওয়ার আশ্বাস দেয়। ভোট পার হয়ে গেলে তাদের আশ্বাসের কোনও ফল পাওয়া যায় না।’

জানতে চাইলে মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ইউনিয়নের যে রাস্তাগুলো কাঁচা রয়েছে সেগুলো পাকা করতে ঊর্ধতন কর্তৃপক্ষকে একটি তালিকা দিয়েছি। স্থানীয় সংসদ সদস্যকে জানিয়েছি। এ পর্যন্ত তিনবার তালিকা দিয়েছি। কবে নাগাদ বাস্তবায়ন হবে সেটা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।’

বিরামপুরের ৭ ইউনিয়নে কাঁচা সড়কে দুর্ভোগ বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার হোসেন বলেন, ‘উপজেলার ছোট ছোট যত রাস্তা আছে সবগুলোর তালিকা সংগ্রহ করেছি। সেগুলো মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। ইতোমধ্যে সেগুলো অনুমোদন হয়েও আসছে। এখন শুধু বরাদ্দের অপেক্ষা। বরাদ্দ পেলেই রাস্তাগুলোর কাজ শুরু হবে।’

বিরামপুর উপজেলা প্রকৌশলী এফএম রায়হানুল ইসলাম বলেন, ‘বলতে গেলে এখানে স্থানীয় কর্তৃপক্ষ হলেন এমপি সাহেব। সব বিষয় তিনি জানেন। তার ডিও লেটার ছাড়া কোনও কাজ হয় না। স্থানীয় চেয়ারম্যান কোনও রাস্তার কাজ করতে চাইলে এমপি সাহেবের মাধ্যমে ডিও লেটার দিয়ে আমাদের সঙ্গে সমন্বয় করে একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হয়।’ 

বিরামপুর উপজেলা চেয়াম্যান খায়রুল আলম বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার রাস্তা করার ক্ষমতা নেই। প্রয়োজন অনুযায়ী আমরা স্থানীয় সংসদ সদস্যকে জানাই। তিনি সে অনুযায়ী রাস্তা করে দেন।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম