৩ সাংবাদিকসহ আট জনের বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ

সিলেট প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৩:৩১আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৩:৩১

সিলেটে তিন সাংবাদিকসহ আট জনের বিরুদ্ধে সাইবার আইনে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করেন সিলেট সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর সভাপতি মো. জাকারিয়া।

গত ৫ অক্টোবর জাকারিয়ার সার্বিক কর্মকাণ্ড নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় সিলেটের দৈনিক একাত্তরের কথা পত্রিকার।

জাকারিয়া জালালাবাদ থানাধীন হায়দর কুমারগাঁও এলাকার আব্দুল হাসিবের ছেলে।

এদিকে, আদালত জাকারিয়ার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার জন্য সিলেট অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেন দৈনিক একাত্তরের কথা পত্রিকার উপ-সম্পাদক মঈন উদ্দিন। তিনি বলেন, ‘সিলেটের পরিবহন সেক্টর নিয়ে পত্রিকায় একটি সচিত্র সংবাদ প্রকাশ হওয়ার পর পত্রিকার প্রকাশক এবং তিন জন সংবাদকর্মীর বিরুদ্ধে আদালতে জাকারিয়া নামের এক শ্রমিক নেতা সাইবার আইনে অভিযোগ দাখিল করেন। আমরা আইনিভাবে মোকাবিলা করবো। সেই সঙ্গে আমরা শতভাগ আশাবাদী, ন্যায়বিচার পাবো।’

অভিযোগে দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, পত্রিকাটির উপসম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, ফটো সাংবাদিক মিঠু দাস জয়কে আসামি করা হয়েছে। এ ছাড়া শাহপরাণ থানার পূর্বাশা আ/এ দেবপুরের কুতুব আলীর ছেলে সাহেদ আলী, শাহপরাণ থানাধীন নূরপুর দেবপুরের নেছার আলীর ছেলে আব্দুস সালাম, কোতয়ালি থানাধীন কাজিটুলা মক্তবগলির জীবন চৌধুরী, হানিফ মিয়া ও সত্যের অনুসন্ধানে নামের ফেসবুক আইডিসহ অজ্ঞাত আরও তিন-চার জনকে আসামি করা হয়।

আদালতে দাখিলকৃত অভিযোগে জাকারিয়া উল্লেখ করেন, তিনি সিলেট সিটি করপোরেশনের নবগঠিত ৩৮নং ওয়ার্ডের একজন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী। তার সম্মান নষ্ট করে নির্বাচন থেকে বিরত রাখতে আসামিরা পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম