রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের মারপিটে পুলিশ কনস্টেবল রাজু সরকার আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার রাতে আহত পুলিশ কনস্টেবল রাজু সরকারের মা নাসিমা বেগম রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন,পুলিশ কনস্টেবল রাজু সরকারের ওপর হামলার ঘটনার তার মা বাদি হয়ে মামলা করেছেন। তবে কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত,রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথমবর্ষের ছাত্র এবং রাজশাহী মহানগর পুলিশের কনস্টেবল রাজু সরকারকে মারপিট করে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ তার সহযোগীরা।
/জেবি/








