নিখোঁজের চার দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১০:০৯আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১০:০৯

বগুড়ার গাবতলীতে নিখোঁজের চার দিন পর আরিফুল ইসলাম আরিফ (১৪) নামে এক কিশোরের পচন ধরা মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার পার রাণীরপাড়া গ্রামে বাড়ির কাছের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, লাশে পোকা ধরায় আরিফকে কীভাবে হত্যা করা হয়েছে বোঝা যাচ্ছে না। এ ছাড়া তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি।

পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানান, আরিফ পার রাণীরপাড়া গ্রামের ভ্যানচালক আবদুল জলিলের ছেলে। দরিদ্র বাবাকে সহযোগিতা করতে আরিফ মাঝে মাঝে ভ্যান চালাতো। গত ২৮ অক্টোবর বিকালে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। স্বজনরা খোঁজ করেও তার সন্ধান পাননি। ৩১ অক্টোবর গাবতলী থানায় জিডি করা হয়। নিখোঁজের ব্যাপারে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার বিকালে গ্রামের লোকজন গ্রামের কাতলাহার বিলের পূর্ব পাশে ধানক্ষেতে পচন ধরা একটি মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে এসে আরিফের মরদেহ শনাক্ত করেন। সন্ধ্যার দিকে গাবতলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, তাৎক্ষণিকভাবে ওই কিশোরকে হত্যার কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরাও ঠিকমতো কিছু বলতে পারছেন না। ২-৩ দিন আগে হত্যা করায় লাশে পচন ধরেছে। এ ব্যাপারে নিহতের বাবা আবদুল জলিল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান