কুমিল্লায় ডাকাত সন্দেহে ৬ জন আটক: ওসিসহ ৪ পুলিশ আহত

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫২

কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের ধরতে গিয়ে আহত হয়েছেন হোমনা থানার ওসি আবুল ফয়সলসহ ৪ পুলিশ সদস্য। এ সময় একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুইটি রামদা ও  চারটি মুখোশসহ একটা গেইট কার্টার জব্দ করা হয়। বৃহস্পতিবার তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডাকাতি

আটকরা হচ্ছেন, হোমনার শ্রীমদ্দি গ্রামের আকাশ (২৩), দড়িচর গ্রামের সফিকুল ইসলাম (২৪), একই গ্রামের সুমন (২৫), লুতিয়া গ্রামের কবির হোসেন (২৫), কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাট চান্দিনা গ্রামের মো.আলম (৩৫) ও কুমিল্লার তিতাস উপজেলার মোরাই কান্দি গ্রামের রবিউল হাসান (২৯)।

হোমনা থানার ওসি আবুল ফয়সল জানান, বুধবার মধ্যরাতে গৌরিপুর থেকে সিএনজিচালিত দুইটি অটোরিকশা হোমনার দিকে যাচ্ছিল। এসময় চৌরাস্তা এলাকায় অটোরিকশাগুলোকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে তিনিসহ ৪ পুলিশ সদস্য আহত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাত বলে শনাক্ত করা হয়েছে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম