ময়মনসিংহ মহানগর যুবদলের সেক্রেটারি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৩:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৩:০৮

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলকে (৪৫) গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নতুনবাজার বিএনপি কার্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শাকিলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষ করে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে শাকিলকে গ্রেফতার করে পুলিশ। 

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিভাগীয় গণসমাবেশ থেকে ফেরার পথে একটি মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ মহানগর আওয়ামী লীগের এক নেতা আহত হন। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩৫০-৪০০ জনকে আসামি করে মামলা করে।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম