ইউপি চেয়ারম্যানের ৬ মাসের কারাদণ্ড 

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৩:৫২আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৩:৫২

চার লাখ ২০ হাজার টাকার প্রতারণার মামলায় সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোর্শেদ আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।  এ ছাড়া ওই টাকার সমপরিমাণ জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জনাকীর্ণ আদালতে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারুক ইকবাল এ রায় ঘোষণা করেন।

মোর্শেদ কেরালকাতা ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নাকিলা গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে কাজিরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের নুর বক্সের ছেলে রবিউল ইসলামের কাছ থেকে ৪ লাখ ২০ হাজার নেন মোর্শেদ। কিন্তু পরবর্তী সময়ে নিয়োগ না দিয়ে টালবাহানা করতে থাকেন তিনি। নিরুপায় হয়ে ভুক্তভোগী রবিউল প্রতারণার অভিযোগে মোর্শেদ আলীর বিরুদ্ধে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ওই বছরের ১৪ নভেম্বর মামলা করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ  রায় দেওয়া হয়।

মামলার রায়ে বাদী রবিউল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান স ম মোর্শেদ বলেন, ‘বিষয়টি আংশিক সত্য। বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক ও আমি নিয়োগের জন্য টাকা নিয়েছিলাম। কিন্তু নিয়োগ দিতে পারিনি। কিছু টাকা ফেরতও দিয়েছি। যেহেতু চেকটা আমার নামে ছিল। সে কারণে রবিউল আমার বিরুদ্ধে মামলা করেছে। রবি অথবা সোমবারের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম