‘দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো ব্যক্তিদের ব্যাপারে পুলিশ-ইন্টারপোল কাজ করছে’

সিলেট প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১৭:৩০আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৭:৩০

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘বিভিন্ন সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়, এ ক্ষেত্রে পুলিশ বাহিনী সোচ্চার রয়েছে। এ ছাড়া প্রবাসে থেকেও যারা দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল একসঙ্গে কাজ করছে।’

শনিবার (৫ নভেম্বর) দুপুরে নগরীর মিরের ময়দানস্থ মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবনের উদ্বোধন করেন আইজিপি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পুলিশের আইজিপি আরও বলেন,  ‘নির্বাচন যখন আয়োজনের সময় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ীই আমরা কাজ করে থাকি। নির্বাচন কমিশনের কোনও পর্যবেক্ষণ অনুযায়ী যদি আমাদের কোনও দায়িত্ব দেওয়া হয়, সেটি প্রতিপালনে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। অতএব, নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’

এ সময় তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’ বর্তমান সরকারের সময় পুলিশের সক্ষমতা, জনবল বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এটি একটা সামাজিক সমস্যা। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। পরিবারকেও দায়িত্ব নিতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক