শিশুকে ধর্ষণের পর হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ১২:৪১ আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১২:৪১

কুমিল্লায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিদের এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন এই মামলার রাষ্টপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত।

দণ্ডপ্রাপ্তরা হলো– মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা।

আইনজীবী প্রদীপ কুমার দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৮ সালের ৫ মার্চ বাচ্চু মিয়া ও আমির হামজা এক শিশুকে (১০) ধর্ষণ করে। বড় বোনকে না পেয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে তারা। শিশুটি তার বাবাকে এ ঘটনা বলে দেবে বললে আসামিরা বটিদা ও দা দিয়ে নৃশংসভাবে শরীরের ১৩টি স্থানে আঘাত করে তাকে হত্যা করে। এ ঘটনার পর শিশুটির বাবা মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামি বাচ্চু ও আমির হামজাকে গ্রেফতার করার পর তারা ম্যাজিস্ট্রেটের কাছে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকার করে।’

কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। আদালতের আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক