২ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ১৩:৪৫আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৩:৪৫

কক্সবাজারে টেকনাফে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সেলিম (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত সেলিম টেকনাফ মোছনী ক্যাম্পের আবদুস সালামের ছেলে।

ওসি জানান, মঙ্গলবার ভোররাতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহত সেলিম টেকনাফ নয়াপাড়া মোছনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের ডাকাত চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য। তিনি উনচিপ্রাং তুতারদিয়া সীমান্ত এলাকায় সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ এবং মুন্না গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে অজ্ঞাত তিন ব্যক্তি এমএসএফ হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘নিহত লোকটি টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের হলেও ঘটনাস্থল উখিয়া বলে জানা গেছে। বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম