আগুনে পুড়লো কৃষকের ৪ ঘর

মাদারীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ১৪:২২আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৪:২২

মাদারীপুরের রাজৈরে এক কৃষকের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আসবাবপত্র, ধান-চাল,পাট, পরীক্ষার সনদ, পাসপোর্ট, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়ায় কৃষক তারক শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে ঘরে থাকা সবকিছু ছাই হয়ে যায়।

তারক শেখ বলেন, ‘আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, আমি এখন নিঃস্ব। ফায়ার সার্ভিসের এলে হয়তো ক্ষতির পরিমাণ কিছু কম হতো।’

স্থানীয় শিক্ষক জাফর মাস্টার বলেন, ‘রাজৈর ফায়ার সার্ভিস সঠিক সময়ে এলে এত ক্ষতি হতো না। এখন ভুক্তভোগীদের জন্য সরকার এবং এলাকার বিত্তবানদের সহায়তা কামনা করছি।’

এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার বলেন, ‘আমি পরীক্ষার্থী, আমার প্রবেশপত্র পুড়ে গেছে।’

রাজৈর ফায়ার সার্ভিসের টিম লিডার সালাউদ্দিন লস্কর বলেন, ‘আমাদের ফোন করে সংবাদ দিলে আমরা ইশিবপুর পর্যন্ত যাই। পরে আবার একই নম্বর থেকে ফোন করে বলা হয় আগুন নিভে গেছে।’

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্তদের জন্য কিছু সহায়তা দেবো আমরা।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম