বেনাপোলে ভারতীয় যাত্রীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ১৬:০০আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৬:০০

যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের লাইনে দাঁড়িয়ে থাকা এক ভারতীয় নারী পাসপোর্ট যাত্রীর স্ট্রোকে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে তিনি বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের বহির্গমনের কার্যক্রম সম্পন্ন করার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানান অন্য যাত্রীরা।

মৃত যাত্রীর নাম বিপ্লবী দাস (৫১)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাগান এলাকার রবিতোষের স্ত্রী।

বিপ্লবী দাসের ভাইপো শান্ত চন্দ্র দে বলেন, ‘আমরা কয়েকদিন আগে ভারত থেকে বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলাম। আজ দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোল এসে ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ট্যাক্স দিই। তারপর কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য প্যাসেঞ্জার টার্মিনালের লাইনে দাঁড়াই। অনেকক্ষণ দাঁড়ানোর একপর্যায়ে আমার পিসি অসুস্থ বোধ করেন এবং কিছুক্ষণ পরে পড়ে যান। পরে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ভারতে ফিরে যাওয়ার জন্য ভারতীয় এক নারী যাত্রী লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম