গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফরমারের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১১:০০আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১২:৪৫

ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস গাইন জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শাকিল ওই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

জানা গেছে, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। সে সময় আহত হন মজনু শেখ নামের অপর ব্যক্তি। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি টিম আহত মজনুকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এসআই শ্রীবাস বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছি।’

/এমএএ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম