অটোরিকশায় বাসের ধাক্কা: স্বামী নিহত, স্ত্রী-সন্তান আহত

বগুড়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ০১:৪৪আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০১:৪৪

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় কেরামত হোসেন (৪৫) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত এবং তার স্ত্রী, ছেলেসহ তিন জন আহত হয়েছেন। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাতে উপজেলার লিচুতলা এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কেরামত হোসেন মাদারীপুর জেলার বাসিন্দা। তিনি বগুড়ার মাঝিড়া সেনানিবাসের কর্মচারী (সিভিল স্টাফ)। পরিবার নিয়ে মাঝিড়া এলাকায় বসবাস করেন কেরামত। শুক্রবার রাত ৯টার দিকে তিনি শাজাহানপুরের বনানী এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় স্ত্রী মিনারা বেগম (৩০) ও ছেলে মুনতাসীর মাহিরকে (১৬) নিয়ে মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। অটোরিকশায় মাঝিড়া এলাকার হাসান (২৫) নামে অপর একজন ছিলেন। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি লিচুতলায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছলে রংপুরগামী আগমনী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সবাই আহত হন। স্থানীয়রা চালকসহ পাঁচ জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক কেরামত হোসেনকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক