ডিবি পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার চেষ্টা, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর মাদক ব্যবসায়ীরা হামলার চেষ্টা করে। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
মাদক ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তির সময় ডিবির এক এসআই  আহত হন। পরে ডিবি সদস্যরা ধাওয়া করে ছয়জনকে আটক করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির এসআই  মাজহার হোসেন জানান, হাজীগঞ্জ ইকবাল মিয়ার বাড়িতে মাদক ব্যবসায়ীরা জড়ো হয়েছে, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হামলার চেষ্টা করে। তারা ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল,পাঁচটি ককটেল,৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাজহার আরও জানান, আটক ছয়জনের মধ্যে সুফিয়ান, রাজু ও বাপ্পী ফতুল্লার হাবিব ও সিদ্ধিরগঞ্জের নীরব হত্যা মামলার আসামি। আটক অপর তিনজন একেক সময়ে একেক নাম পরিচয় দিচ্ছে। সেগুলো যাচাই করা হচ্ছে। ধস্তাধস্তিতে তিনি (মাজহার) আহত হয়ে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম