‘বিএনপি আছেনি রে দেশে?’

কুমিল্লা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১৩:৪০আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৩:৪৩

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ করতে গেলে এক যুবদল নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি বাজারে উপজেলা বিএনপি অফিসের কছে বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ করছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক সেলিম খান। এ সময় তাকে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে তার সঙ্গে থাকা খাজা, সুমনসহ ঘিরে ধরে কয়েকজন। এ সময় সোহেল যুবদল নেতা সেলিম খানকে কান ধরতে বলেন। এ ঘটনা পাশে থাকা ব্যক্তিদের রেকর্ড করতে বলেন। সেই ভিডিও আবার তারাই ফেসবুকে ছড়িয়ে দেন।

ভিডিওতে বলতে শোনা যায়, ‘কানে ধর, . . .(মুদ্রণযোগ্য নয় এমন ভাষায় গালি দেন তিনি)! নইলে তোরে মাইরালামু। ২৬ তারিখ গণসমাবেশ করবি? বিএনপি আছেনি রে দেশে? মাইরালামু. . . ।’ এ সময় সোহেল রানার পাশে থাকা দুই-একজন সেলিম খানকে চড়-থাপ্পড় মারেন।

এ বিষয়ে সেলিম খান বলেন, ‘১৬ তারিখ সন্ধ্যা ৭টার সময় লিফলেট বিতরণ করতে গেলে সোহেল রানার নেতৃত্বে খাজা ও সুমনসহ আরও কয়েকজন আমার ওপর চড়াও হয়। আমি এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। বিএনপির জেলা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।’

কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘তারা বেপরোয়া হয়ে যাচ্ছে। যেখানে পাচ্ছে সেখানেই আমাদের লোকজনকে মারধর করছে। কিন্তু এসব করে সমাবেশকে পণ্ড করা যাবে না।’

দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানাকে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

/এমএএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম